দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অফসাইডের কারণে একবার গোলবঞ্চিত হলেও শেষ পর্যন্ত আর হতাশ হতে হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। তার পেনাল্টি গোলে ম্যাচে সমতায় ফিরেছে পর্তুগাল।
ম্যাচের ৬০তম মিনিটে বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে মাতেন রোনালদো। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে ভিএআর পর্যালোচনার পরও গোলটি বাতিল হয়।
এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সুযোগ পান পর্তুগিজ অধিনায়ক। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে দৌড় শুরু করে ঠান্ডা মাথায় মাঝ বরাবর শট নেন তিনি। গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলে সহজেই বল জড়িয়ে যায় জালে।
গোলের পর দুই হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। এরপর সতীর্থরা তাকে ঘিরে উদযাপনে মেতে ওঠেন। হাস্যোজ্জ্বল মুখে দলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এই ফরোয়ার্ড।
এই গোলটি বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর প্রথম গোল। চলতি আসরে এটি তার তৃতীয় গোলও।
চাপের মুহূর্তেও অভিজ্ঞতার পরিচয় দিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান রোনালদো, যা ম্যাচে নতুন করে লড়াইয়ের সুযোগ এনে দেয় পর্তুগালকে।
জে আই